ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা 

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য জীবা আমিনা আল গাজী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জীরা আমিনার নাম ঘোষণা করেন।

এর আগে গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এ প্রক্রিয়ায় অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

জীবা আমিনা এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের প্রচারণাকালে তিনি ঝালকাঠি সদর ও নলছিটিতে একাধিকবার হামলার শিকার হন। তাঁর ব্যবহৃত গাড়ি ভাংচুর করে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। মামলা হামলার শিকার হয়েও ধানের শীষের প্রচারণা চালিয়ে যান তিনি। জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে তাঁকে হারানো হয়েছে বলেও নেতাকর্মীদের অভিযোগ ছিল। 

জীবা আমিনা আল গাজী বলেন, আমি দলের একজন নিবেদিত প্রাণ। কখনো দল ও নেতাকর্মীদের ছেড়ে যাইনি। যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো। আমাকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। আমি সংসদে দাঁড়িয়ে ঝালকাঠিবাসীর উন্নয়নে ভূমিকা রাখবো। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ