ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন   অগ্রণী হাউজিংয়ের এমডির ঘটনায় নতুন তথ্য জানালেন লিটুর স্ত্রী লুবনা অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত আগৈলঝাড়ার বিএনপি নেতা মনুকে দেখতে গেলেন তথ্য মন্ত্রী  বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার বরিশালে জোর করে চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
  • নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪

    নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। (১৮ মে) সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র বলছে, দাফনের জন্য একটি মৃতদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ পড়ে যায় এবং চারজন আহত হন।

    আহতরা হলেন- মৃত ব্যক্তির ছেলে অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা এবং মরহুতের এক নাতি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ