ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর!

    গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ করে চোর সোবাহান মৃধা (৫৫), এ সময় গরুর মালিকের পালিত কুকুর তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড় দেয়। এতে তিনি কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির গৃহিণী তাকে ধরে ফেলেন।

    এ ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়িতে।

    জানা গেছে, আমতলী উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজ ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী-সন্তান বাড়িতে থাকেন। তার অনুপস্থিতিতে চোর সোবাহান প্রায় ওই বাড়ির পুকুরের মাছ ও বিভিন্ন জিনিসপত্র চুরি করে। তার নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ঠ। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির মালিক নিয়াজ একটি কুকুর লালন-পালন করেন।

    বুধবার দিবাগত রাতে গরু চুরি করতে সোবাহান গোয়ালঘরে প্রবেশ করেন। টের পেয়ে কুকুর চোরকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি কামড়ে তাকে কাবু করে ফেলে। কুকুরের ডাকাডাকির শব্দ পেয়ে তানিয়া আক্তার সুখি এসে চোরকে ধরে ফেলেন। পরে এলাকার লোকজন এসে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে ওই রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

    হাসপাতালের চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় গৃহিণী সুখি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

    সুখি বলেন, সোবাহান গরু চুরি করতে গোয়ালঘরে প্রবেশ করে। আমার পালিত কুকুর টের পেয়ে তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড়ে তাকে কাবু করে ফেলে। পরে আমি গিয়ে তাকে ধরে লোকজনকে খবর দেই। লোকজন এসে ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ এসে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, সোবহানের শরীরে কুকুরের কামড়ের অনেক আঘাত আছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সোবহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ