ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

    কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আশাখালী মৎস্য বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং, বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করায় সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে। এতে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় হাজার হাজার জেলে পরিবার জীবিকা সংকটে পড়েছে।

    মানববন্ধনে বক্তব্য দেন জেলে সোহাগ গাজী, মো. সাইদুল, মৎস্য ব্যবসায়ী মর্তুজা আহমেদ, শাহজাদা, আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল এবং সাধারণ সম্পাদক শামীম রেজা।

    বক্তারা বলেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সমুদ্রে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। তারা অবিলম্বে অবৈধ ট্রলিং বন্ধ, নিষিদ্ধ জালের ব্যবহার রোধ এবং এ বিষয়ে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান। একই সঙ্গে দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ ও উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ট্রলিং ব্যবসায়ীরা আদালতকে ভুল বুঝিয়ে একটি আদেশ এনেছেন। আমরা সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করব।

    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জানান, অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ