ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে একটি ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের টিএনটি সড়কের একটি ভবনের নিচ তলার ফ্লাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্লাটের মালামাল নিয়ে গেছে বলেও জানায় পুলিশ। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। ওই নারী নীচতলা ফ্লাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের  টিএনটি সড়কের একটি তিন তলাবাড়ির তিনটি ফ্লাটের লোকজন রথযাত্রা উপলক্ষ্যে সকালে গ্রামের বাড়িতে যায়। কেবল নীচতলায় মলিনা রায় নামে মধ্যবসয়সী এক নারী বাসায় ছিলেন। সন্ধ্যায় ওই নারীর মেয়ে পূজা রায় বাড়িতে ফিরলে তাঁর মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো অবস্থায় দেখতে পায়। 

    সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় তিন ফ্লাটের সবগুলোতেই দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

    এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ