ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

    বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে পুলিশে চলমান বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক কর‍া হয়েছে। ‍এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ‍উদ্ধার করা হয়। 
     

    শনিবার দুপুর সোয়া ১২ টায় বিমানবন্দর গেট সংলগ্ন পাক ঘর হোটেল এন্ড রেস্তারার সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়িা সেল।

    আটককৃতরা হল, কক্সবাজার জেলার লেংগুর বিল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল ইসলাম প্রকাশ মলহ নুর আলম ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খান বাড়ীর মৃত আজাহার আলী খানের ছেলে মো. শামীম হোসেন (৩১)। 
     
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিবার দেুপুর সোয়া ১২টার দিকে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনে নেতৃত্বে একটি টিম এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর গেট সংলগ্ন পাক ঘর হোটেল এন্ড রেস্তারার সামনে অভিযান চালিয়ে  নুরুল ইসলাম প্রকাশ মলহ নুর আলম ও শামীম হোসেনকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ