ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪

    বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরী থেকে ১৪ বছরের কিশোরী অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে ঢাকার গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

    কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিনুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম আজাদের ছেলে ফয়জুল হাওলাদার, আলমগীর হোসেনের স্ত্রী ঝুমুর বেগম, তার মেয়ে শাম্মী আক্তার এবং আফতাব আলীর ছেলে আলমগীর। তারা সবাই ঢাকার উত্তরার পূর্ব থানার আজমপুর দেওয়ানপাড়া মডেল স্কুল এলাকার বাসিন্দা।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নগরীর আমতলা পানির ট্যাংকি এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী মুন্নি আক্তার তার ১৪ বছরের মেয়েকে অপহরণের অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। 

    মামলায় অভিযোগ তোলা হয়- গত সাত দিন আগে তার মেয়েকে নগরীর আমতলা মোড় এলাকা থেকে অপরহণ করা হয়। এ মামলা দায়েরের পরপরই পুলিশ অপহৃত তরুণীকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই তরুণীকে ঢাকার গাজীপুর এলাকায় রাখা হয়েছে। এরপর বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

    ওসি আল মামুন উল ইসলাম বলেন, মেয়েকে অপহরণের অভিযোগে তার মা থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেফতার চারজনকে সোমবার ওই মামলায় আদালতে সোপর্দ করা হবে। অপহরণের ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ