ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

    ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৪ বছরেও সংস্কার করা হয়নি ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার এক কিলোমিটার সড়কের কাজ । 

    খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যায়। এতে চলাচলে চমর ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। সড়কের পানি বসত বাড়িতে ঢুকে যায়। এব্যাপারে কর্তৃপক্ষ কোন ভূমিকা না নেওয়ায় স্থানীয়রা ক্ষুব্দ হয়ে এই সড়কে  কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে। সোমবার বিকালে একঘণ্টা অবস্থান নিয়ে তাঁরা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানায়। 

    প্রতিবাদ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার, ইউনুস হাওলাদার। বক্তারা দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান। 

    স্থানীয়দের অভিযোগ, খামার বাড়ি থেকে মুরসালিন এর দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ন সড়কটি অত্যান্ত বেহাল দশায় পরিনত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে এখানে হাঁটু সমান পানি জমে যায়।  

    ২০১২ সালে সব শেষ সড়কটি সংস্কার করা হয়। এর পরে কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। তবুও কোন রকম উন্নয়নের ছোয়া লাগেনি এখানে। 

    ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ এ সড়কটি সংস্কারে ইতমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্পের টাকা এসআইবিএল জমা রাখা। ওনারা টাকা দিতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রার্দাস কাজ করতে পারছে না। প্রজেক্টটি প্রায় শেষের পথে, আমরা ঠিকাদারকে কাজ করার জন্য তাগিদ দিচ্ছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ