ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ

    পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস,এম, মিজানুর রহমান অহিদ। 

    সংগঠনের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হলো। আমরা দৃঢ় বিশ্বাস করি, আপনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে  বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের সকল নির্দেশনা মেনে এবং নেতাকর্মীদের সাথে সমন্বয় করে আপনি দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। 

    নবনির্বাচিত সহ-সভাপতি এস,এম, মিজানুর রহমান অহিদ এক প্রতিক্রিয়ায় বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং পেশাজীবীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবো। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, এস,এম, মিজানুর রহমান অহিদ বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রম আদালতের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ