ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে
  • উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম

    উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষদের হামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ ৩ জন আহত হয়েছে। ‍এ ঘটনায়  ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বে জালাল মোল্লার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টার দিকে ওটরা বাজারের বটতলা নামক স্থানে দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালায় বাবু মুন্সি, মো. শফিকুল ইসলাম  রুবেল মাস্টার, মো. সাইদুল মল্লিক, আলাউদ্দিন নান্নান, ইজাবুল মোল্লা, মো. অনিক মুন্সি, আবীর হাওলাদার, রাব্বি বেপারী, মো. কামাল হোসেন মোল্লা, মো. সাব্বির সিকদার, মো. শাহিন রাড়ী, মো. সাইফুল মোল্লা, জাকির হোসেন হাওলাদার, মো. মানিক সরদার, মো. আলাউদ্দিন হাওলাদার, মো. রিয়াজ হোসেন হাওলাদারসহ অজ্ঞাত ১৫/২০ জন। 

    এতে গুরুত্বর আহত হন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মল্লিক ও হৃদয় বেপারী(২৫) এবং মারুফ আহমেদ লিংকন (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। 

    আহত যুবদল নেতা মনির হোসেন মল্লিক জানান, ওই হামলাকারিরা মাদক ব্যবসা করে। এর প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। যুবলীগ নেতা বাবু মুন্সি আমাকে রামদা দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বাধা দিলে সাথে থাকা হৃদয় বেপারী ও মারুফ আহমেদ লিংকনকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। 

     এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এদিকে আহতদের খোঁজ খবর নিতে রোববার বেলা ১১ টার দিকে  হাসপাতালে ছুটে যান উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ