ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

    বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রাবণের পূর্ণিমার ভরা কাটালের বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীর  পানি ক্রমশ বাড়ছে। গত সপ্তাহখানেক ধরে হালকা-মাঝারি থেকে মাঝে মাঝে প্রবল বর্ষণও অব্যাহত রয়েছে পুরো বরিশাল অঞ্চল জুড়ে।

    পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের মতে, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদীর ১৯টি পয়েন্টে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তজুমদ্দিনে মেঘনা ও সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ৫৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। অপর ১৮টি পয়েন্টের মধ্যে ১৪টি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার প্রায় কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

    পূর্ণিমার ভরা কাটাল কেটে যাওয়ার সাথে গভীর নিম্নচাপটি আরও দুর্বল হলে পরিস্থিতির উন্নতি আশা করছেন আবহাওয়াবিদগণ।

    আবহাওয়া বিভাগ থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    আবহাওয়া বিভাগের মতে, উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সারা দেশে মাঝারি অবস্থায় থাকলেও বরিশাল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়ে আগামী সপ্তাহেও সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।বাংলাদেশ ভ্রমণ গাইড

    এদিকে গত মাসেও বরিশালে স্বাভাবিকের চেয়ে ৪৩ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাই মাসে স্বাভাবিক ৪৩০ মিলিমিটারের স্থালে ৪৩৫-৪৬০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও তা অতিক্রম করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ।

    এদিকে চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৯ লাখ হেক্টরে রোপা আমন আবাদের লক্ষ্যে দেড় লাখ হেক্টরের বীজতলার বেশিরভাগই ইতোমধ্যে কয়েক দফায় প্রবল বর্ষণের সাথে ফুঁসে ওঠা সাগরের জোয়ারের পানিতে প্লাবনের শিকার হয়েছে। গ্রীষ্মকালীন সবজিরও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইতোমধ্যে। এতদিন বৃষ্টির অভাবে বীজতলা তৈরি অসম্ভব হলেও আষাঢ়ের শেষ থেকে লাগাতার বৃষ্টির ফলে প্রস্তুতকৃত বীজতলার অনেকটাই ভেসে গেছে। মারাত্মক ক্ষতির কবলে দক্ষিণাঞ্চলের গ্রীষ্মকালীন সবজিও।

    এদিকে আবহাওয়া অফিস থেকে আগামী ৪ দিন বরিশালসহ দক্ষিণাঞ্চল জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ৫ দিনেও অব্যাহত থাকার কথা বলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ