ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীতে ঢাকাগামী বাস ও মোটরসাইকেলর মুখোমুখি সংর্ঘষে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদ হাওলাদার (২৩) মাদারিপুর জেলার শিবচর উপজেলা শহরের মৃত শাহিন হাওলাদারের ছেলে। সে শিবচর উপজেলা শহরে একটি ফল ব্যবসায়ী বলে জানিয়েছেন তার সাথে কুয়াকাটায় ঘুরতে আসা বন্ধু রিফাত। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

রিফাত জানায়, জিহাদসহ তারা ৬ বন্ধু তিনটি মোটর সাইকেলযোগে বিকেল কুয়াকাটায় পৌছায়। ভোর সাড়ে ৪টার দিকে তারা পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে কুয়াকাটাগামী গ্রীণলাইনের একটি যাত্রীবাহী বাস জাহিদের মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকও তাকে মৃত বলে নিশ্চিত করে।

ওসি বলেন,  বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন