ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বানারীপাড়ায় সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা 

    বানারীপাড়ায় সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বানারীপাড়ার চৌয়ারীপাড়া-গুয়াচিত্রা অংশ ভয়াবহ খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সড়কটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

    স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কের এ অংশ বেহাল থাকলেও স্থায়ী সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাকিল (৩০) ও ইজিবাইক চালক সাইদুল হাওলাদার (৪০) নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও অনেক পথচারী ও যানবাহনের চালক।

    বর্তমানে চৌয়ারীপাড়া বটতলা, জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ, বোর্ড স্কুল ও ক্লাবঘর এলাকায় অসংখ্য গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। ঝুঁকি নিয়ে এ পথে প্রতিদিন যাত্রীবাহী বাস, দূরপাল্লার পরিবহন, পণ্যবাহী ট্রাক, মাহেন্দ্র, আলফা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

    স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল খান বলেন, প্রায় এক কিলোমিটারজুড়ে সড়কটি খানাখন্দে ভরে গেছে। দুর্ঘটনা এড়াতে এবং মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার করা জরুরি।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কয়েকটি স্থানে শুধু লাল নিশানা টানিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।

    বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে এখন স্থায়ী সংস্কার সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

    এদিকে সড়কটির দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর হস্তক্ষেপ কামনা করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ