৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস

গত ২৫ বছর ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিশুদের পোশাক হাতে নিয়ে নগরীর অলিগলিতে ঘুরে ঘুরে ব্যবসা করে আসছিলেন সুমন চন্দ্র। কঠোর পরিশ্রম ও সততাই ছিল তাঁর সম্বল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পুজি ভেঙে চালাতে হয়েছে চিকিৎসা ব্যয় ও নিজ সংসার। ফলে বন্ধ হয়ে যায় তাঁর ছোট্ট ব্যবসা। এতে আয় বন্ধ হয়ে সংসার নিয়ে আরও কঠিন পরিস্থিতিতে পড়েন সুমন।
সুমনের অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন স্বেচ্ছাসেবী সংগঠন ৮৪ ইভেন্টের আহ্বায়ক সাজ্জাদ পারভেজ। এমন পরিস্থিতিতে গতকাল বিকেলে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ তাঁকে সঙ্গে নিয়ে নগরীর সিটি মার্কেটের পাইকারি পোশাকের দোকানে গিয়ে প্রয়োজনীয় শিশুদের পোশাক কিনে দেন। ফলে থেমে যাওয়া ব্যবসাটি আবারও শুরু করার সুযোগ পেয়েছেন সুমন চন্দ্র।
সুমন নতুন পুঁজিতে ঘুরে দাড়ানোর নতুন স্বপ্ন দেখার সাহস পেয়েছি। এ জন্য সংশ্লিস্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৮৪ ইভেন্টের আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেন, একজন পরিশ্রমী মানুষের কর্মসংস্থানের পথ খুলে দিতে এ উদ্যোগ। এর মাধ্যমে তাঁর জীবনে নতুন আশার সূচনা হবে বলে আশা করি।
প্রসঙ্গত, এ সংগঠনের উদ্যোগে কয়েকশ মানুষকে স্বাবলম্বী করা হয়েছে।
এইচকেআর