হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা

হিজলায় হরিনাথপুর ইউনিযয়নের আবুপুর-শিরামপুর MTF ইটভাটার মুদি দোকানী মোসা. শামিনা (৪৯) ৫ সন্তানের জননী।
বুধবার সকাল ১০টায় তার স্বামী মো. আনোয়ার হোসেন মাতুব্বরের মারধরের জের ধরে আত্মহত্যার পথ বেছে নেয় শামিনা বলে জানিয়েছে স্থানীয়রা। তারা দুজন মিলে ওই দোকান চালাতেন।
নিহত শামিনার ছোট বোনের স্বামী মো. ইব্রাহীম মাঝি বলেন বুধবার সকালে দোকানে ক্রেতাদের ভিড়ে লিখতে না জানা স্বামী আনোয়ার তার স্ত্রীকে বার বার দোকানে আসতে বলেন। আসতে বিলম্ব হওয়ায় তাকে বাড়ি গিয়ে মারধর করে। এর জের ধরে সে তার রান্না ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইচকেআর