ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২
  • শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু

    শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড  শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন এডহক কমিটি অনুমোদন দিয়েছে শিক্ষা বোর্ড।

    বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হাফিজ আহমেদ বাবলুকে সভাপতি করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিস কর্তৃক মনোনীত তাওহিদা সিদ্দিকা এবং জেলা ও উপজেলা প্রশাসন মনোনীত এবিএম নুরুজ্জামানকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়েছে। পদাধিকার বলে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

    চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১) নং ধারা অনুযায়ী চার সদস্য সমন্বয়ে অন্তর্বর্তীকালীন এডহক কমিটি অনুমোদন করা হলো। চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৮ মার্চ পর্যন্ত নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ