বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২

বরিশালে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
শনিবার রাতে উজিরপুরে ইছলাদি টোল প্লাজার সামনে ঢাকা-বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮'র মিডিয়া সেল।
আটককৃতরা হল নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকার মৃত সেকান্দার সরদারের ছেলে মোফাজ্জেল হোসেন (৪৬) ও গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার মো. মাসুদের মেয়ে সালমা (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উজিরপুর থানাধীন ইছলাদি টোল প্লাজার সামনে রাস্তার পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব। এসময় ঢাকা-বরগুনাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।
এইচকেআর