ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • `লকডাউন’ দেখতে যাওয়া ব্যক্তিরা ছাড়া পেলেন আদালতে জরিমানা দিয়ে 

    `লকডাউন’ দেখতে যাওয়া ব্যক্তিরা ছাড়া পেলেন আদালতে জরিমানা দিয়ে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান কঠোর লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে আটক হয়েছিল ৪৯৭ জন। এবার তাদের আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

    তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুইশ' থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।

    সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


    শহিদুল ইসলাম বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ