ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মৌখিক পরীক্ষাতেই ৪০৯ চিকিৎসকের নিয়োগ

    মৌখিক পরীক্ষাতেই ৪০৯ চিকিৎসকের নিয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারির সময়ে দেশে অ্যানেস্থেসিওলজির চিকিৎসকের অভাব দূরীকরণে ৪০৯ জনকে শুধু মৌখিক পরীক্ষা দিয়েই নিয়োগ দিচ্ছে সরকার। চিকিৎসক নিয়োগের জন্য ইতোমধ্যে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপনের গেজেট গত ২৮ জুন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    করোনাভাইরাস মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার ৪৪তম বিশেষ বিসিএসে শুধু কমিশন নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দিবে।

    সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে। এ বিধিতে বলা হয়, সরকার করোনা মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দেওয়া হবে।

    জুনিয়র কনসালটেন্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।

    এছাড়া সহকারি সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

    এককালীন নিয়োগের জন্য এ সংশোধন আনা হয়েছে। নিয়োগের পর এ সংশোধন বিলুপ্ত হয়ে যাবে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, অ্যানেস্থেসিওলজির চিকিৎসকদের শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি কিংবা অন্য কোনো পরীক্ষা হবে না। এ সংক্রান্ত প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ মাসের মধ্যেই এ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করতে পারে পিএসসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ