ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • রোগী বাড়লে অক্সিজেন সংকটের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

    রোগী বাড়লে অক্সিজেন সংকটের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি উৎপাদন হয়। এমনকি এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ রয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম রোববার (৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান।

    তিনি বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোনো সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই তাদেরকে আমরা আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    অক্সিজেন অভাবে মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন আসবে, সেটি হাতে পাওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়। গত কয়েকদিনে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ