ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকা কার্যক্রমের নতুন নিবন্ধন শুরু শিগগিরই

    টিকা কার্যক্রমের নতুন নিবন্ধন শুরু শিগগিরই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে নতুন করে ৪৫ লাখ টিকা আসায় টিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনছে স্বাস্থ্য অধিদপ্তর। গত দুদিনে মডার্নার ২৫ লাখ ও সিনোফার্মের ২০ লাখ করোনা টিকা এসেছে। ইতোমধ্যেই এ ব্যাপারে একটি পরিকল্পনা জাতীয় টিকা বিতরণ কমিটির কাছে দেওয়া হয়েছে। কমিটি অনুমোদন দিলেই সারা দেশে আবার গণটিকাদান কর্মসূচি শুরু হবে। তবে তার আগে শিগগিরই টিকার জন্য নতুন করে নিবন্ধনও করা যাবে।

    এ ব্যাপারে কোভিড-১৯ টিকা বিতরণ টাস্কফোর্স কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, নতুন যে ৪৫ লাখ টিকা এসেছে, সেটা কীভাবে দেওয়া হবে, সেটা নিয়ে আমরা আগে থেকেই কাজ করছিলাম। গত শুক্রবার রাতে টিকা নিশ্চিত হওয়ার পর আমরা একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছি। সেটা আমরা জাতীয় টিকা বিতরণ কমিটিকে দেখাব। কমিটি গ্রহণ করলে সেটা জানিয়ে দেওয়া হবে।

    অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিয়ে দেব। প্রাথমিক প্রস্তুতিটুকু শেষ হলেই সারা দেশে আবার টিকা পাবে মানুষ। এই টিকা ঢাকার বাইরে পাঠাতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু বিষয়ে অনুমোদন লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব গণটিকাদান শুরু করে দেব। সবাইকে যখন টিকা দেওয়া যাবে, তখন নিবন্ধন নতুন করে চালু করা হবে। নিবন্ধনের ব্যাপারেও আমাদের কিছু প্রস্তাবনা আছে। তবে ঠিক কবে থেকে সবার জন্য নিবন্ধন চালু হবে, সে তারিখও নির্দিষ্ট হয়নি। খুব শিগগিরই নিবন্ধন শুরু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ