ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

    গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দায়িত্বে অবহেলা ও কর্তব্যরত চিকিৎসকের অপচিকিৎসায় শিশু মৃত্যু, মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারনার মাধ্যমে রোগীর স্বজনদের কাছ অর্থ আদায় ও রোগীর স্বামীর কাছ থেকে জোরপুর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।  

    উপজেলার ধানডোবা গ্রামের সবুজ ভূইয়া জানান, তার স্ত্রী ফরিদা বেগমের প্রসব বেদনা শুরু হলে পার্শ্ববর্তী বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌরসভার সীমান্তবর্তী বেজগাতী সুইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বে থাকা ডিএমএফ চিকিৎসক শফিকুল ইসলাম নিজেই আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে গর্ভের বাচ্চা ও মা দু’জনেই সুস্থ আছে জানিয়ে দুই সপ্তাহ পর বাচ্চা প্রসব হবে জানিয়ে রোগীকে ব্যাথা উপশমের জন্য স্যালাইন প্রদান করেন। 

    পরে রোগির প্রসব ব্যাথা বেড়ে গেলে স্যালাইনে ইনজেকশন পুশ করানো হয় এবং রোগিকে হাসপাতালে ভর্তি করে রাখার পরামর্শ দেন চিকিৎসক শফিকুল।  সোমবার সকালে গৃহবধু ফরিদা বেগমের শাশুড়ী অভিযোগ করে বলেন, স্যালাইনের মধ্যে ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পড়ে তার পুত্রবধু ফরিদার প্রসব ব্যাথা আরও বেড়ে যায়। 

    এসময় হাসপাতালের নার্স-ডাক্তারদের ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। ফলে অপচিকিৎসা ও অবহেলায় তার পুত্রবধু ফরিদার গর্ভের মধ্যেই বাচ্চা মারা যায়। পরে গত ২৫ (জুন) শুক্রবার সিজার করে গর্ভের মৃত বাচ্চা প্রসব করানো হয়। তিনি আরও জানান, এতোদিন ওই হাসপাতালে (সুইজ) তার পুত্রবধু চিকিৎসাধীন থাকার কারণে বিষয়টি কাউকে জানানো হয়নি। 

    তবে রোগীর স্বজনরা হাসপাতালের বিল পরিশোধ না করার জন্য মিথ্যা ঘটনা সাজিয়েছে বলে জানান হাসপাতালের ম্যানেজার মাসুদ হোসেন।  এবিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ জানান, সুইজ হাসপাতালের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ পাওয়া গেছে। শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ