ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার
  • বিয়ে পড়ানো শেষ, খাবারের প্রস্তুতির সময় বন্ধ হল অনুষ্ঠান

    বিয়ে পড়ানো শেষ, খাবারের প্রস্তুতির সময় বন্ধ হল অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল­শ্রী গ্রামের প্রবাসী রাজিব খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে ।

    স্থানীয়রা জানায়, ফুল­শ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে রাজিব খলিফার সঙ্গে মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে শ্রাবণী আক্তার লাবনীর বিয়ের কথা চলছিল। 

    কঠোর লকডাউনের আগে বর ও কনের পক্ষের মধ্যে কথাবার্তা হয়। এরপর উভয় পক্ষ সোমবার বরের বাড়িতে বিয়ের দিন নির্ধারণ করেন। কনের বাড়ি থেকে বরের বাড়িতে ২৫ জন অতিথি আসেন। স্থানীয় সবমিলিয়ে প্রায় শতাধিক লোককে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করা হয়।  দুপুরে কাজী ডেকে বরের বাড়িতে বসে উভয় পক্ষের উপস্থিতিতে পড়ানো হয় বিয়ে।

     বিয়ের পরে বিকেলে চলছিল খাবারের আয়োজন। এর মধ্যেই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজির হয় আগৈলঝাড়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার তনু। 

    এসময় কঠোর লকডাউনে বিয়ের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার তনু জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে বিয়ের আয়োজনের খবর পেয়ে বরের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এসময় খাবারের সব আয়োজন বন্ধ করে দিয়ে ভাড়ায় আনা ডেকোরেটরের টেবিল চেয়ারও ফেরত পাঠানো হয়। 

    এসময় উভয় পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এসআই আলী হোসেনসহ উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা।  এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাশেম জানান, রাজিব খলিফা লকডাউনের মধ্যে এই ধরনের বিয়ের আয়োজন করবেন না মর্মে মুচলেখা দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ