ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ

    উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. আলী আরশাদ এবং পরিদর্শক (তদন্ত) হিসেবে মো. মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

    মঙ্গলবার (৬ জুলাই) রাতে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন মো. আলী আরশাদ। এর আগে 
    ওই দিন সকালে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন। তিনি মাত্র দুদিন আগে এই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি জেলার মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

    উজিরপুরের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আলী আরশাদ ইতোপূর্বে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনাগাজী মডেল থানা, পশুরাম থানায় দুবার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয় নগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা ওসি আলী আরশেদ পুলিশের চাকরি জীবনে দুবার কচুবা ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখানে সুনাম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

    উল্লেখ্য, হত্যা মামলার নারী আসামিকে থানায় রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। ওই সময়েই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয় মো. মমিন উদ্দিনকে। পাশাপাশি আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে উজিরপুর সার্কেলের দায়িত্ব প্রদান করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ