ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  •  চটকদার রিভিও দেয়ায় ১৬ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ 

     চটকদার রিভিও দেয়ায় ১৬ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পণ্যের ভুয়া রিভিও কেনা বেচার দায়ে ১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ওই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ তারা টাকার বিনিময়ে বিভিন্ন পণ্যের নজরকাড়া ও চটকদার রিভিও দেয়। যা দেখে সত্যিকারের ক্রেতারা বিভ্রান্ত হয়ে পরে। যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষের (সিএমএ) নজরদারী ও হস্তক্ষেপের ফলে ফেসবুক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    ফেসবুক জানিয়েছে, তারা ফেসবুক ও ইনষ্টাগ্রামের পেইড কনটেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য নীতিমালায় কিছু পরিবর্তন নিয়ে আসছে। যেসব পেইড কনটেন্ট ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করবে এবং প্রতারিত করতে প্রলুব্ধ করতে সেগুলো ফেসবুক ও ইনষ্টাগ্রাম থেকে সরিয়ে দেয়া হবে।


    ভার্চুয়াল বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষ (সিএমএ) এবং ফেসবুক যৌথভাবে ২০১৯ সালে কাজ শুরু করে। এর আগে অবশ্য ২০১৮ সালে ভুয়া রিভিওর বিষয়টি নজরে এনে ইবে এবং ফেসবুককে চিঠি দিয়েছিলো সিএমএ। তারপর থেকেই ভুয়া রিভিওর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ফেসবুক।

    গত বছরও ফেসবুক একই অভিযোগে অভিযুক্ত ১৮৮টি গ্রুপ ও ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ