ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • নগরবাসীকে সুরক্ষায় চলমান কর্মসূচি অব্যাহত রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

    নগরবাসীকে সুরক্ষায় চলমান কর্মসূচি অব্যাহত রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ
    ছবি: নগরবাসীকে সুরক্ষায় চলমান কর্মসূচি অব্যাহত রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিমারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চলমান কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময় তিনি মহানগরীর প্রতিটি এলাকা, পাড়া-মহল্লা, অলি-গলিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি পালন ও কঠোর লকডাউন বাস্তবায়নে বিট অফিসাদের নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তেব্য তিনি বিএমপি কমিশনার এই নির্দেশনা দিয়েছেন।

    এর আগে অপরাধ পর্যালোচনা সভায় গত জুন ও পূর্বের মে মাস এবং ২০২০ সালের একই মাসে খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর পর্যালোচনা করেন বিএমপি কমিশনার। এসময় আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

    বিএমপি’র সহকারী কমিশনার (ক্রআইম) নাসরিন জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-কমিশনার (উত্তর ও গোয়েন্দা শাখা) মো. মনজুর রহমান, উপ-কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. রাসেল প্রমুখ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ