ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বন্ধ শাহরুখের ‘পাঠান’

    বন্ধ শাহরুখের ‘পাঠান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’র মধ্য দিয়ে প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন কিং খান। তবে ছবিটি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিত ঘোষণা না দেওয়া হলেও শুরু থেকেই খবরের শিরোনামে রয়েছে এটি।

    জানা গেছে- ‘পাঠান’-এ অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান। কিন্তু বলিউডের এই সুপারস্টারের ভক্তদের জন্য রয়েছে একটি খারাপ খবর।


    বর্তমানে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ। মুম্বাইয়ের অবস্থা তো ভয়াবহ।আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মুম্বাইয়ে চলবে সপ্তাহিক লকডাউন। জারি রয়েছে নাইট কার্ফুও। এমতবস্থায় তাই বাধ্য হয়েই ‘পাঠান’-এর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।


    ‘পাঠান’ ছবির লুকে শাহরুখ খান
    প্রসঙ্গত, দুবাইয়ে ‘পাঠান’-এর একটি বড় অংশের শুটিং সম্পন্ন হলেও বর্তমানে মুম্বাইয়ের ফিল্মসিটিতেই চলছিলো এর শুটিং। একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য খাতিরে বানানো হয়েছিলো হেলিপ্যাডও।

    জানা গেছে- এই ছবির ইউনিটে কম করেও প্রতিদিন কাজ করতেন ২৫০ জন কলাকুশলী। কিন্তু এই করোনা পরিস্থিতিতে এত জন কলাকুশলী নিয়ে কাজ করার ঝুঁকি নিতে নারাজ প্রযোজনা সংস্থা। তাই বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ