ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • মেঘনায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ

    মেঘনায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ
    জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে অভয় আশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা বসে নেই। এদিকে বরিশাল অঞ্চল এর নৌ পুলিশের এসপি’র নির্দেশক্রমে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল এর নেতৃত্বে ১০ এপ্রিল (শনিবার) মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।

     

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। জব্দকৃত জাল হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

     

    নৌ পুলিশ ইনচার্জ সোহেল জানান, আমরা অভয় আশ্রমে ১ মার্চ থেকে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ মিটার বিভিন্ন প্রজাতির জাল, কয়েক শত মণ মাছ সহ ১৮০ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের আদালতে সোপর্দ করেছি। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ