ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক 

    আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। 

    শুক্রবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামে নির্মাণাধীন ১৩টি ঘর ও ৫টি চলমান নতুন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, তহশীলদার রবীন্দ্র নাথ দাশ গুপ্ত, আওয়ামীলীগ নেতা কাজী আওলাদ হোসেন, ঠিকাদার শাজাহান হোসেন প্রমুখ। পরে বড়মগড়া এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন-ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য নতুন জায়গা পরিদর্শন করেন। 
     
    বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অসহায়, গৃহহীন ও ভূমিহীন মানুষের মুখে হাসি ফোটাতে ঘর নির্মাণের জন্য মাঠ পর্যায়ে কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)। তাই এই প্রকল্পের কাজে কোন রকম যেন অনিয়ম না হয় সে দিকে নজর রাখার নির্দেশ দেন তিনি। 

    এসময় বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস নির্মাণাধীন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ