ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীদের জরিমানা

    আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীদের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

    অভিযানে উপজেলার বাইপাস, আগৈলঝাড়া সদর বাজার, বাশাইল বাজার, রাজিহার বাজার, চেংগুটিয়া বাজার, মাগুরা বাজার, আহুতি বাটরা, বাহাদুরপুর, বাকাল বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম। 

    এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। 

    এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ