ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিধি-নিষেধের ৯ম দিনে বরিশালে ৮৫ ব্যক্তিকে জরিমানা

    বিধি-নিষেধের ৯ম দিনে বরিশালে ৮৫ ব্যক্তিকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিমারি করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান সরকারি কঠোর বিধি-নিষেধের শুক্রবার ৯ম দিনে বরিশাল মহানগরীসহ ১০টি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন।

    বিজিবি এবং পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে ৮৫টি মামলার অনুকূলে মোট ৯৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এর মধ্যে বরিশাল জেলা প্রশাসন কার্যালয় থেকে নগরীতে ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৪৫টি মামলায় ৪৫ জনকে ২৯ হাজার ৭শত টাকা অর্থদণ্ড প্রদান করেন তারা।

    অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১০টি উপজেলায় ১০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৪০টি মামলার অনুকূলে ৪০ ব্যক্তিকে ৬৮ হাজার ৫শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

    বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারদের নেতৃত্বে পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়।


    অভিযানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন রোভার স্কাউটের সদস্যরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ