ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • আফগানিস্তান থেকে কূটনীতিবিদ-সেনাদের ফিরিয়ে আনলো ভারত

    আফগানিস্তান থেকে কূটনীতিবিদ-সেনাদের ফিরিয়ে আনলো ভারত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কান্দাহারে তালেবান ও জঙ্গিগোষ্ঠী লস্কর ই- তৈবার সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ প্রতিনিয়ত বাড়ছে। এমন অবস্থায় সেখানে থাকা ভারতীয় দূতাবাস থেকে প্রায় ৫০ জন কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীকে বিশেষ বিমানে করে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। সরকারি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও এনডিটিভি।

    গতকাল শনিবার ভারত সরকার জানিয়েছে, সহিংসতার কারণে আপাতত আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।

    অবশ্য সম্প্রতি আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রমবর্ধমান সহিংসতায় ভারতীয় কূটনীতিবিদদের সার্বিক নিরাপত্তায় নজর রাখা হচ্ছে।

    জানা গেছে, কান্দাহার ও হেলমন্দ এলাকায় তালেবানদের সঙ্গে প্রায় সাত হাজার লস্কর সদস্য যোগ দিয়েছে। ফলে সহিংসতা ক্রমশ বাড়ছে।

    আফগান বাহিনী জানিয়েছে, শুক্রবার কান্দাহার শহরে প্রবেশ করে বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তালেবানরা। স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে রাখে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ