ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • দেশের সন্দেহভাজন ৩ জঙ্গি কলকাতায় গ্রেফতার

    দেশের সন্দেহভাজন ৩ জঙ্গি কলকাতায় গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশ। রোববার সকালের দিকে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা জেমএমবির সন্দেহভাজন এই তিন জঙ্গিকে গ্রেফতার করে।

    গত কয়েক মাস ধরে দক্ষিণ কলকাতার মধ্যবিত্তদের বসবাসের জন্য সাশ্রয়ী এলাকা হরিদেবপুরে ভাড়া বাসায় বাস করে আসছিলেন তারা। যা স্থানীয়দের উদ্বেগ বৃদ্ধি করেছিল।

    কলকাতা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির ওই তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

    পিটিআইকে ওই কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ