ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মনীষার প্রেমিককে কেড়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া!

    মনীষার প্রেমিককে কেড়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মনীষা কৈরালা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। রূপের আগুনে তারা পুড়িয়েছেন দর্শকদের। অভিনয়েও ছড়িয়েছেন মুগ্ধতার আবেশ। তবে ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা বেঁধেছিল। সেই ঝামেলার কেন্দ্রে ছিলেন একজন পুরুষ মডেল।

    একদা মনীষা অভিযোগ তুলেছিলেন যে, ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন। নব্বই দশকের মাঝামাঝি সময়ে এই ইস্যুতে সরগরম ছিল বলিউড পাড়া।

    ঐশ্বরিয়া তখন বিশ্বসুন্দরী হয়ে দেশে ফিরেছেন। তাকে নিয়ে চারদিকে হৈচৈ। বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হয়ে আলোচনায় তার নাম। ওই সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় মডেল ছিলেন রাজীব মুলচান্দানি। একসঙ্গে মডেলিংয়ের সুবাদে ঐশ্বরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। যদিও আগে থেকে মনীষার সঙ্গে প্রেম ছিল রাজীবের।

    বিষয়টি নিয়ে গণমাধ্যমেও নানারকম মুখরোচক খবর প্রকাশিত হয়। তখন ঐশ্বরিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মনীষা। বলেছিলেন, ঐশ্বরিয়ার জন্যই রাজীব তার সঙ্গে প্রতারণা করেছে।

    ওই অভিযোগের পর ক্ষুব্ধ হন অ্যাশ। তিনিও স্পষ্ট করে জানিয়ে দেন, রাজীব তার কেবল বন্ধু। অন্যের প্রেম কাহিনীর মধ্যে বাধা হওয়ার কোনো আগ্রহ নেই তার। শুধু তাই নয়, মনীষা দুই মাস পর পর প্রেমিক বদলান; এমন মন্তব্যও করেছিলেন বিশ্বসুন্দরী।

    পাল্টাপাল্টি অভিযোগের গল্পটা এখানেই শেষ হতে পারত। কিন্তু না, ১৯৯৫ সালে পুনরায় বিবাদে জড়ান ঐশ্বরিয়া ও মনীষা। একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে মনীষা বলেছিলেন, ঐশ্বরিয়ার দেওয়া চিঠি রাজীব তাকে দিয়েছিলেন। এছাড়া ইঙ্গিত করে জানান, ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন।

    তবে পুরো ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন ঐশ্বরিয়া। তার মতে, এই ঘটনা যদি সত্য হত, তাহলে এত দিন পরে কেন প্রকাশ্যে আনলেন মনীষা। পুরো বিতর্কে মনীষা ও ঐশ্বরিয়া বিবাদে জড়ালেও নীরব ছিলেন রাজীব মুলচান্দানি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ