ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • সোম-মঙ্গলবার বাস-ট্রেন চলবে কিনা জানা যাবে আজ

    সোম-মঙ্গলবার বাস-ট্রেন চলবে কিনা জানা যাবে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি রোধে ১৮ দফা নির্দেশনার পর ৫ এপ্রিল থেকে সাতদিনের নানা নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে বেশ কিছু নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়। এরমধ্যে সিটিতে গণপরিবহন চলাচল অন্যতম। তবে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন আসছে। এজন্য সোম-মঙ্গল দূরপাল্লার বাস-ট্রেন চলবে কিনা আজ লকডাউনের প্রজ্ঞাপন আসলে সে বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।

    বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী  জানান, ট্রেন চলবে কিনা রোববার সকালের সভায় চূড়ান্ত আলোচনা হবে। নতুন প্রজ্ঞাপন এবং দিকনির্দেশনার অপেক্ষায় সবাই রয়েছে। সরকারের সিদ্ধান্তের বাইরে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

    এদিকে, সোমবার (১২ এপ্রিল) ও মঙ্গলবার (১৩ এপ্রিল) বাস চলাচল করবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কেউ কিছু জানেন না। নতুন করে নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত এ দুদিন আন্তঃজেলা বাস চলবে কিনা তা পরিষ্কার নয়।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, রোববার থেকে কী হবে তার জানা নেই। নিষেধাজ্ঞা না আসলে ১২ ও ১৩ এপ্রিল বাস চালাতে চান তারা। এ নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে তার কথা হচ্ছে।

    বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, সোমবার-মঙ্গলবার বাস চলবে কিনা এ প্রশ্ন তারও। তিনি নিজেও এখনো কিছু জানেন না।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ