ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ২১ ভবনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

    এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ২১ ভবনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ২২০টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ২১টি ভবনে সর্বমোট ২১ মামলায় ৪ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    আজ রবিবার (১১ জুলাই) করপোরেশনের ২-৫, ৯ ও ১০ নম্বর অঞ্চলের আনিকবৃন্দ ও সম্পত্তি বিভাগের দু'জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বনশ্রী, আগামসি লেন, সেগুনবাগিচা আরামবাগ, বকশিবাজার, বিবির বাগিচা, ছনটেক, দক্ষিণ দনিয়া, এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

    অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো'র তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ইরফান উদ্দিন আহমেদ অঞ্চল-২ এর আরামবাগ, সেগুনবাগিচা ও বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১১ নং ওয়ার্ডের সেগুনবাগিচা ও আরামবাগ এলাকায় ৫০টি ভবন পরিদর্শন করেন। এ সময় আরামবাগের ৭২ নং হোল্ডিংয়ের অগ্রণী ব্যাংকের নিমাণাধীন ভবনকে ১ লাখ ও আরেকটি নির্মাণাধীন ভবনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ বনশ্রী, দক্ষিণ বনশ্রী, ফরাজি হাসপাতালের পিছনে 'এ ব্লক' থেকে 'ই ব্লক' পর্যন্ত এলাকায় ৪৫টি ভবন পরিদর্শন করেন। এ সময় ০৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় এবং ০১টি ভবনে পানি জমা থাকতে দেখায় সর্বমোট ০৪ মামলায় ১ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।

    অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর ২৭ নম্বর ওয়ার্ডের বকশিবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ১৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং উমেষ দত্ত রোডের একটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী ৩৩ নং ওয়ার্ডের আগামসি লেনের ৪৪ নং হতে ৬৩ নং হোল্ডিংয়ের ২১টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় ৫২/এ নম্বর ও ৫৭ হোল্ডিং নম্বরের ভবন ও ভবনের রিজার্ভ ট্যাংকে মশার লার্ভা পাওয়ায় মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    অঞ্চল ৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৪৮ নং ওয়ার্ডের বিবির বাগিচা এলাকায় ১০টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় দুটি ভবনে লার্ভা পাওয়ায় ২ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    অঞ্চল-৯ এর আনিক মো. খায়রুল হাসান ছনটেক, ইশা খাঁ ও শেখদি এলাকায় ৩০টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় ৫টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।  

    অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৪৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১৪১৭ নং হোল্ডিংয়ের শাপলা কুড়ি স্কুলসহ মোট ৫টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ১৪টি বাড়ির মালিককে ছাদে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য নির্দেশনা প্রদান করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ