ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরিশালে ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

    বরিশালে ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (১২ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। এসময় বিধিনিষেধ অমান্য করায় কতিপয় ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

    করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে বেলা সাড়ে ৩ টা থেকে অভিযান পরিচালনা শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। যা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই সময়ে নগরীর বাংলাবাজার, রুপাতলী এবং কালিজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

    অভিযানে স্বাস্থ্যবিধি এবং ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করায় ৫ ব্যক্তি এবং ৩ প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।  

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিএমপির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।   
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ