ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • ‘সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়’

    ‘সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ঠেকানোর জন্য অন্যসব মন্ত্রণালয় আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সঠিক চিকিৎসা দেওয়া।

    সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেট হাসপাতাল হিসেবে ঘোষণা করেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরো শক্তিশালী করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উঠানোর পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিং করতে হবে। সচেতনতার অভাবে আমরা করোনায় আক্রান্ত হচ্ছি।

    তিনি বলেন, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে ৫০ হাজার লোক নিয়োগ দেয়া হয়েছে। আরো ডাক্তার-নার্স নিয়োগ দেয়ার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

    এ সময় তিনি গ্রামের সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদানের আহবান জানান। তা না হলে গ্রামের পর গ্রাম উজার হবে হাসপাতালেও জায়গা পাওয়া যাবে না। সারা দেশে করোনার রোগীর জন্য ১৬ হাজার বেড রয়েছে। ইতিমধ্যে ৯০ ভাগ বেডে রোগী আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ