ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মহিউদ্দিন আল হেলাল নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। 

    এসময় বিধিনিষেধ অমান্য করায় ৪ ব্যক্তি এবং ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

    করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে সকাল সাড়ে ৯ টা থেকে অভিযান পরিচালনা শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। যা চলে বেলা দেড়টা পর্যন্ত। এই সময়ে নগরীর বাংলাবাজার, রুপাতলী এবং আমতলা মোড় এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মহিউদ্দিন আল হেলাল।

    অভিযানে স্বাস্থ্যবিধি এবং ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করায় ৪ ব্যক্তি এবং ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৮শ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

    এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিজিবির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।   
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ