ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ঢাকায় আরও ৫৫২ জন গ্রেফতার

    ঢাকায় আরও ৫৫২ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদ সামনে রেখে কঠোর লকডাউন আগামী ১৫ জুলাই থেকে শিথিল করেছে সরকার। তবের তার আগেই চলমান লকডাউনের নিয়ম ভঙ্গ করায় রাজধানীতে ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়। 

    একইসঙ্গে এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১৯ জনকে সর্বমোট ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন অনুযায়ী বিধি-নিষেধ অমান্যের দায়ে ৬৯৬টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার টাকা।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের ১৩তম দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১৯ জনকে দুই লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ