ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আগুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একাডেমিক ভবনের নিচ তলায় বুধবার  গভীর রাতে  এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

    বিভাগীয় শিক্ষকদের কার্যালয় হিসেবে ব্যবহৃত ঐ কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, একটি ফ্যান ও বৈদ্যুতিক সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার  রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ বিভাগের একজন কর্মী ও দুজন নিরাপত্তারক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২৮ জুন লকডাউন ঘোষণা করার পর থেকে উক্ত অফিস কক্ষটি বন্ধ ছিল। এর আগে কেউ হয়তো মনের ভুলে সেখানকার একটি ফ্যান চালু রেখে যান। একটানা দীর্ঘদিন ফ্যানটি চলতে থাকায় তপ্ত হয়ে সোমবার রাত ১১ টার পরে আগুন ধরে যায়।

    তারা আরো জানান, কক্ষটি তালাবদ্ধ ও অন্ধকার থাকায় ফ্যান চালু থাকার বিষয়টি আগে কেউ খেয়াল করে নি। দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আগুনে বিভিন্ন জিনিস পুড়তে দেখে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। 

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। তবে তাদের সহায়তা নেবার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ