ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জন্ম-মত্যু নিবন্ধন 

    বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

    বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে উপজেলাটি।

    শূণ্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার (২১ জুন) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

    এদিন পটুয়াখালী জেলা প্রশাসকের হল রুমে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক জুয়েল রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মে মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৪২৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২১৯টি।

    শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১০০ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৮৯ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৪৫ শতাংশ। যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে।

    উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, একটি পুরস্কার পাওয়া মানে দায়িত্ব আরো বেড়ে যায়। বিষয়টিতে আমি আনন্দিত। সত্যিকার অর্থে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ