ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনার তৃতীয় ঢেউ এসে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনার তৃতীয় ঢেউ এসে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে বিশ্ব তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। 

    ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিধি পালনে ধারাবাহিকতার অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। 

    বৃহস্পতিবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক এসব কথা বলেন। 

    গেব্রিয়াসিস বলেন, টানা ৪ সপ্তাহ ধরে বিশ্বে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ইতোমধ্যে ১১১টি দেশে শনাক্ত হয়েছে এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।

    ‘দুঃখজনক হলেও সত্য, বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং আমরা বর্তমানে এর প্রাথমিক পর্যায়ে আছি।’ যোগ করেন তিনি। 

    বুধবারের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে টিকা বণ্টনে অসমতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।  তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধু টিকার মাধ্যমে এই তৃতীয় ঢেউ মোকাবেলা করা যাবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ