ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘আধ্যাত্মিক নেতা’ গুনবী তিন দিনের রিমান্ডে

    ‘আধ্যাত্মিক নেতা’ গুনবী তিন দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কথিত ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদুল হাসান গুনবীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

    শনিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

    এদিন গুনবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তার আইনজীবী মো. ফারুক হোসেনসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

    রাষ্ট্রপক্ষে বিরোধীতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন খান হিরন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে বৃহস্পতিবার রাজধানীর শাহ আলী থানার বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে মাহমুদকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তক ও লিফলেট।

    র‌্যাবের দাবি, গ্রেফতার মাহমুদ হাসান গুনবী ওরফে হাসান মানুষকে এতটাই মোটিভেট করতে পারত যে, যে কেউ তাদের মতাদর্শে জড়িয়ে পড়তে কোনো পিছপা হতো না।

    র‌্যাব জানিয়েছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি ‘মানহাজি’ নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরও দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ