ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • 'প্রেমিক’র কাছে যাওয়ায় ছাগলকে পিটিয়ে হত্যা'

    'প্রেমিক’র কাছে যাওয়ায় ছাগলকে পিটিয়ে হত্যা'
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে নানা অদ্ভুত ঘটনা। তেমনিই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে ভারতের বিহারে। প্রতিবেশীর একটি ছাগলকে কোনো অপরাধ ছাড়াই পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আনন্দবাজার পত্রিকার ভাষ্য, পোষ্য স্ত্রী ছাগলের কাছে যাওয়ার ‘অপরাধে’ ওই পুরুষ ছাগলকে পিটিয়ে হত্যা করেছেন সেই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুরের চৌরাসিয়া গ্রামে। রাধা দেবীর অভিযোগ, তার পোষ্য পুরুষ ছাগল পড়শি সিপু রাম নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকেছিল। সিপুর একটি পোষ্য স্ত্রী ছাগল রয়েছে। তার কাছে যাওয়ায় সিপু লাঠি দিয়ে তার পুরুষ ছাগলকে মারেন। রাধা বলেন, ‘‘আমি ক্ষেতে কাজ করছিলাম। আমাকে এসে একজন এই ঘটনার কথা বলে। আমি দৌড়ে গিয়ে দেখি সিপুর বাড়ির উঠোনে আমার ছাগল পড়ে রয়েছে। পাশে সিপু লাঠি হাতে দাঁড়িয়ে ছিল। সিপু আমাকেও ভয় দেখায়।’’

    এই ঘটনার পরেই গ্রামের এক পুলিশকর্মী রাধাকে থানায় অভিযোগ জানাতে বলেন। তখনই মোহনিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাধা বলেন, ‘‘আমি চাই পশু হত্যার মতো জঘন্য অপরাধ করার জন্য সিপুর কঠিন শাস্তি হোক। আমি পুরো ঘটনা পুলিশকে জানিয়েছি।’
    এই প্রসঙ্গে মোহনিয়া থানার এক কর্মকর্তা জানিয়েছেন, পশুকে পিটিয়ে মেরে ফেলার একটি অভিযোগ দায়ের হয়েছে। মৃত ছাগলটি ভেটেরনারি হাসপাতালে পাঠানো হয়েছে। 

    ভেটেরনারি হাসপাতালের চিকিৎসক রবি শঙ্কর বলেন, ‘ময়নাতদন্ত হয়েছে। তিন-চার দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ