ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স আর নেই

    যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা গেছেন।

    টানা পাঁচ দিন হাসপাতালে লাইফসাপোর্টে থাকার পর ৫০ বছর বয়সি এ তারকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর বিবিসির।

    তার আসল নাম আর্ল সিমন্স। কিন্তু বিশ্বব্যাপী কোটি ভক্তের কাছে ডিএমএক্স নামেই সুপরিচিত ছিলেন তিনি।
     
    নিউইয়র্কের হোয়াইট প্লেইনসে হার্টঅ্যাটাকে আক্রান্ত হন ডিএমএক্স। এর পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থায় নেওয়া হয়।  

    পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিখ্যাত এই র‌্যাপারের মৃত্যুর পর এক বিবৃতিতে তার পরিবার বলেছে, তিনি ছিলেন একজন যোদ্ধা, যিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। আর্লের গান বিশ্বব্যাপী অগণিত ভক্তকে অনুপ্রাণিত করেছে।

    ‘পার্টি আপ’ ও ‘গেট অ্যাট মি ডগ’সহ আরও কিছু গানের মাধ্যমে র‌্যাপ জগতে তোলপাড় তোলেন ডিএমএক্স। তার প্রথম অ্যালবাম বাজারে এসেই বিলবোর্ড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়।  

    ৫০ বছর বয়সি এ গায়ক অভিনেতা হিসেবেও পরিচিতি। তিনি ৪০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘নেভার ডাই অ্যালোন’ ডিএমএক্সের অন্যতম দুই সিনেমা। এ ছাড়া টিভি অনুষ্ঠানেও তিনি নিয়মিত মুখ ছিলেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ