ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • তাণ্ডব-সহিংসতায় হেফাজতের বিরুদ্ধে ১৭ মামলা, আটক ৫৯

    তাণ্ডব-সহিংসতায় হেফাজতের বিরুদ্ধে ১৭ মামলা, আটক ৫৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    নারায়ণগঞ্জে হরতাল ও মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনায় হেফাজত ইসলামের তাণ্ডব-সহিংসতায় কয়েক হাজার মানুষকে আসামী করে ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। 

    এসব তাণ্ডবে জড়িত আসামীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ, ছবি, ফেসবুকসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছে, হেফাজত ইসলামের হরতালে তাণ্ডব সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ বাদি হয় ৫টি, র‌্যাব ১টি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ৩টি মামলা দায়ের করেন। এই ৯ মামলায় আসামী করা হয়েছে সহস্রাধিক। এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এদিকে হেফাজত ইসলামের যুগ্ম মাহাসচিব মামুনুল হক রিসোর্টে নারীসহ অবরুদ্ধের পর তার সমর্থকদের তাণ্ডব-সহিংসতার ঘটনায় সোনারগাঁও থানায় পুলিশ বাদি হয়ে ৩টি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ৫টি মামলা দায়ের করেন। এর মধ্যে ৩টি মামলায় মামুনুল হককে প্রধান আসামী করা হয়। এই আট মামলায় পুলিশ এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ