ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • ইরাকে বাজারে আইএসের বোমা হামলায় নিহত ৩৫

    ইরাকে বাজারে আইএসের বোমা হামলায় নিহত ৩৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকের রাজধানী বাগদাদে জনাকীর্ণ একটি বাজারে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। পবিত্র ঈদুল আজহার আগের দিন সোমবার এই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

    ঈদকে সামনে রেখে মানুষজন শপিং করতে সেখানে জড়ো হয়েছিল। হামলার পর ছবিতে দেখা যায়, ভুক্তভোগীদের দেহের বিভিন্ন অংশ এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

    কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তারা বলছেন, বিস্ফোরণের কারণে বেশ কিছু দোকান পুড়ে গেছে। ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সদর শহরের ওয়াহেইলাত মার্কেটে এই হামলার ঘটনা ঘটেছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইইডি ব্যবহার করে একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ভুক্তভোগীদের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আর মানুষজন আতঙ্কে চিৎকার করছে। এদিকে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ