ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জোকারের সঙ্গে টয়ার প্রেম!

    জোকারের সঙ্গে টয়ার প্রেম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট ভাইয়ের জন্মদিনে মিথিলার পরিচয় হয় একটা জোকারের সঙ্গে। মিথিলা খুব অবাক হয়ে খেয়াল করে, এই লোকটা সবাইকে হাসায় কিন্তু তার ভেতরে চাপা আছে গভীর দুঃখ। সে ঠিক করে, যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ দূর করবেই।

    নিজ উদ্যোগেই মিথিলা বন্ধু হয়ে যায় মিস্টার জোকারের। উচ্ছ্বল সেই বন্ধুত্বই এক সময় ভালোলাগা এবং ভালোবাসায় রূপান্তরিত হয়। কিন্তু একটা পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। জোকার হারিয়ে ফেলে তার হাসি। দূরত্ব ঘুচিয়ে মিথিলা কি পারবে জোকারের কাছে ফিরতে? পারবে জোকারের হাসি ফিরিয়ে দিতে?


    এ প্রশ্নের উত্তর জানা যাবে ‘মন বাড়িয়ে ছুঁই’ নাটকটি দেখার মাধ্যমে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে।

    আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ