ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

    কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানি দিতে অসাবধানতাবশত রাজধানী ও এর আশপাশের জেলায় আহত হয়েছেন বেশকিছু মানুষ। আহতদের মধ্যে  শতাধিক মানুষকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতরা কোরবানির দেওয়ার সময় চাকুতে জখম হয়েছেন। তাঁদের কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়েও আহত হয়েছেন অনেকে।

    আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে ১১টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢামেকে।

    ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় আহত হয়ে সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে সূত্র জানিয়েছে।

    ঢাকা মেডিক্যাল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান বলেন, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ